প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় নাট্যশালায় আয়োজন করা হয় ‘বুলবুল জন্ম উৎসব’। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে সন্ধ্যায় এ অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল একক ও দলীয় নৃত্য পরিবেশনা।