বুলেট ফর মাই ভ্যালেন্টাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যালেন্টাইন ডে চলে গেছে। তবু শিরোনাম পড়ে আঁতকে উঠলেন? ঘাবড়ানোর কারণ নেই, এটা কোনো হুমকি নয়। যুক্তরাজ্যের জনপ্রিয় মেটালকোর গানের দল ‘বুলেট ফর মাই ভ্যালেন্টাইন’। আমাদের দেশেও তারা অত্যন্ত জনপ্রিয়। আজ আমরা এই দল সম্পর্কে পাঠকদের কিছু তথ্য তুলে ধরব।১৯৯৮ সালে যুক্তরাজ্যের ওয়েলসের ব্রিজেন্ডে গড়ে ওঠে ‘বুলেট ফর মাই ভ্যালেন্টাইন’। ম্যাথিউ টাক, মাইকেল প্যাজেট, জেসন জেমস ও মাইকেল থমাস মিলে দলটি যখন গঠন করেন, তখন তার নাম ছিল ‘জেফ কিলড জন’।শুরুতে তারা মেটালিকা ও নির্ভানার গান করত। তাদের নিজস্ব কোনো গান ছিল না। পরবর্তী সময়ে তারা ছয়টি গান রেকর্ড করে, যা কখনো আর প্রকাশিত হয়নি। সেই ছয়টি গানের দুটি পরবর্তী সময়ে অবশ্য ভিন্নভাবে তাদের কাজে লাগে।২০০২ সালে তারা তাদের দলের নাম পরিবর্তন করে ‘বুলেট ফর মাই ভ্যালেন্টাইন’ রাখে। আর্থিক দৈন্যদশা দূর করতে তারা নাম বদল করেছে বলে জানায়। কারণ, নাম বদলের পর তারা সনি বিএমজির সঙ্গে পাঁচটি অ্যালবামের চুক্তি পায়। এখন পর্যন্ত তারা তিনটি অ্যালবাম বের করেছে। তাদের প্রথম অ্যালবাম দ্য পয়জন ২০০৫ সালের ৩ অক্টোবর বের হয়। অ্যালবামটি বিলবোর্ড শীর্ষ ২০০-এর মধ্যে ১২৮তম স্থান দখল করে।‘বুলেট ফর মাই ভ্যালেন্টাইন’কে সমালোচকেরা হেভি মেটাল মেটালকোর ও থ্রাশ মেটাল গানের দল হিসেবে আখ্যা দিয়েছেন। তবে দলের সদস্যদের মতে, তাঁরা মেটাল দ্বারা অনুপ্রাণিত একটি হার্ডরক ব্যান্ড। তাঁদের পোশাক-পরিচ্ছদ বা চুলের স্টাইলের সঙ্গে গানের ধারাকে না মেলালেই তাঁরা খুশি হবেন বলে জানান।দলটি বিখ্যাত মেটাল দল মেটালিকা, আয়রন মেইডেন ও স্লেয়ার দ্বারা অনুপ্রাণিত।এ মাসেই তাদের চতুর্থ অ্যালবাম টেম্পার টেম্পার বের হবে। এই অ্যালবামের কিছু গান গত বছরের অক্টোবর মাস থেকেই ইন্টারনেটে ছাড়া হয়েছে।যাঁরা এখনো বুলেট ফর মাই ভ্যালেন্টাইন-এর গান শোনেননি, তাঁরা শুনতে পারেন। মেটাল গানের শ্রোতাদের কাছে এদের গান ভালো লাগবে।‘বুলেট ফর মাই ভ্যালেন্টাইন’-এর অ্যালবাম দ্য পয়জন-২০০৫ (বিলবোর্ড ২০০-এর মধ্যে ১২৮) স্ক্রিম এইম ফায়ার-২০০৮ (বিলবোর্ড ২০০-এর মধ্যে চতুর্থ) ফিভার-২০১০ (বিলবোর্ড ২০০-এর মধ্যে তৃতীয়) মনোয়ারুল হক