বুসানে বর্ষসেরা হলেন আন হুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুসানে ছবির অভিনেত্রী তাং ওয়েইকে নিয়ে পরিচালক আন হুই (বাঁয়ে)
বুসানে ছবির অভিনেত্রী তাং ওয়েইকে নিয়ে পরিচালক আন হুই (বাঁয়ে)

এশিয়ার বর্ষসেরা চলচ্চিত্র নির্মাতার সম্মান পেলেন হংকংয়ের পরিচালক আন হুই (৬৭)। এ বছরের ছবি দ্য গোল্ডেন এরার জন্য ১৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (বিআইএফএফ) গতকাল শুক্রবার এই পুরস্কার দেওয়া হয় তাঁকে। বিখ্যাত চীনা লেখক শিয়াও হংয়ের জীবনকাহিনি নিয়েই এই চলচ্চিত্র।
পুরস্কার পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন হুই বলেন, এই পুরস্কারপ ্রাপ্তি তাঁকে উজ্জীবিত করবে। তিনি বলেন, ‘বয়স অনেক হলো। তবে আমি এখনো অনেক সক্রিয়। আমি মনে করি, আমাকে আরও অনুপ্রাণিত করতেই বিআইএফএফ এই পুরস্কার দিয়েছে। আর তাই আমি আরও ভালো ছবি বানাতে অক্লান্তভাবে কাজ করে যাব।’
বুসানে আন হুইকে সেরা নির্মাতার ঘোষণা দেওয়ার সঙ্গে আরও একটি ঘোষণা আসে মঞ্চ থেকে। এতে বলা হয়, নভেম্বরে অনুষ্ঠেয় ‘গোল্ডেন হর্স অ্যাওয়ার্ড’-এর জন্যও দ্য গোল্ডেন এরা চলচ্চিত্র এবং এই ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য চীনা অভিনেত্রী তাং ওয়েইকে মনোনীত করা হয়েছে। গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডকে বিবেচনা করা হয় এশিয়ার অস্কার হিসেবে।
হংকং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আন হুই সাধারণ মানুষের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য সুনাম কুড়িয়েছেন। এএফপি।