বুড়িয়ে গেলেন নাটালি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স মোটে ২৯। অথচ এ বয়সেই নাটালি পোর্টম্যান নিজেকে বুড়ি দাবি করছেন! কেন? না, ক্যারিয়ারের এই মাঝ আকাশে আক্ষরিক অর্থে বুড়িয়ে যাননি অস্কারজয়ী এ অভিনেত্রী। তাহলে কি বুড়িয়ে গেছে তাঁর সাহস! কদিন বাদেই তাঁর দুটি কমেডি ছবি মুক্তি পাচ্ছে। ছবি দুটিতে নাটালিকে ধূমপান করতে হয়েছে। তাই বলছেন, ‘ধূমপান বা মাদকসংক্রান্ত কমেডি ছবিতে অভিনয় করতে ভালোই লাগে। সেই কলেজে থাকতে ধূমপান করেছিলাম! তারপর পেরিয়ে গেছে কত দিন! ধূমপান করার মতো বয়স নেই আমার, বুড়িয়ে গেছি আমি!’ নাটালির দুটি ছবির একটি ইয়োর হাইনেস মুক্তি পাচ্ছে এ মাসে, আর দ্বিতীয় ছবি বেস্ট বাডসের জন্য অপেক্ষা করতে হবে। নাটালি আবার এ গ্রীষ্মেই প্রথম মা হতে চলেছেন। মা হওয়ার পরই আলোর মুখ দেখবে বেস্ট বাডস। ওয়েবসাইট।