বৃত্তে দলীয় শিল্পকর্ম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃত্ত আর্টস ট্রাস্টের সদস্যদের শিল্পকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনীতে শিল্পকর্ম দেখছেন এক দর্শনার্থী l প্রথম আলো
বৃত্ত আর্টস ট্রাস্টের সদস্যদের শিল্পকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনীতে শিল্পকর্ম দেখছেন এক দর্শনার্থী l প্রথম আলো

জমাট বাঁধা ভাবনাগুলোকে দৃশ্যমান করা সম্ভব কেবলই শিল্পকর্মে? না হলে শিল্পী জন লেননের ‘ইমাজিন’ গানের কল্পনাগুলো কী করে নির্মাণ করতে পারেন একজন শিল্পী!
গতকাল সন্ধ্যায় গ্রিন রোডে বৃত্ত আর্ট ট্রাস্ট মিলনায়তনে শুরু হয়েছে দলীয় প্রদর্শনী ‘র‍্যান্ডম’। বৃত্তের ২০ জন শিল্পীর কাজ নিয়ে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনায় অতিথি হয়ে এসেছিলেন মানবাধিকারকর্মী খুশী কবির। শিল্পীদের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেছেন, বছরটা ভয়ে ভয়ে গেল। মানুষ আসুক, এ প্রদর্শনীটি দেখুক। এ দিন ছিল শিল্পী তৈয়বা বেগম লিপির জন্মদিন। উপস্থিত শিল্পীরা তাঁকে শুভেচ্ছা জানান। প্রদর্শনীতে রয়েছে তাঁর ‘মাইলস আফটার মাইলস’ নামের একটি চমৎকার শিল্পকর্ম।
প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে আমিনুল ইসলাম আশিক, আনিসুজ্জামান সোহেল, অসীম হালদার সাগর, আয়েশা সুলতানা, ইমরান হোসেন পিপলু, খন্দকার নাসির আহম্মেদ, মাহবুবুর রহমান, মানিক মৃত্তিক, মোল্লা সাগর, মোহাম্মদ হাসানুর রহমান, মুনেম ওয়াসিফ, নাজমুন নাহার কেয়া, প্রোমোতেশ দাস পুলক, ঋতু সাত্তার, শিমুল দত্ত, শিমুল সাহা, শ্যামল চন্দ্র সরকার, তেজস হালদার, ইয়াসমিন জাহানের কাজ।

শিল্পকর্ম, ভিডিও চিত্র, স্থাপনাশিল্প ও চিত্রকর্ম মিলিয়ে রয়েছে একগুচ্ছ কাজ। সেগুলো ঘুরে আসা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।