বৃষ্টি নামল বর্ষা উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারুকলা অনুষদের বকুলতলায় গতকাল সন্ধ্যায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত বর্ষা উৎসবে শিশুরা সমবেত নৃত্য পরিবেশন করে l ছবি: প্রথম আলো
চারুকলা অনুষদের বকুলতলায় গতকাল সন্ধ্যায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত বর্ষা উৎসবে শিশুরা সমবেত নৃত্য পরিবেশন করে l ছবি: প্রথম আলো

তপ্ত রোদ দিয়ে শুরু হয়েছিল দিন। দুপুরে একবার নামি নামি করেও নামল না বৃষ্টি। তবে রাজধানীতে বাংলা দিনপঞ্জির শাসনটা তীব্র হলো বিকেলে। আকাশে মেঘ জমল। রোদের দহন খানিকটা কমল। সন্ধ্যা নামার মুহূর্তে ঠান্ডা দমকা হাওয়া নিয়ে এল স্বস্তি, সেই সঙ্গে বৃষ্টিও।
বৃষ্টির দেখা মিলল আষাঢ়ের প্রথম দিনে। ঢাকা মহানগরে আয়োজিত বর্ষাবরণের উৎসবগুলোও যেন পূর্ণতা পেল। দিনের শুরু থেকে রাতের প্রথম ভাগ পর্যন্ত গতকাল রোববার একাধিক সংগঠন নানা আয়োজনে বর্ষা উৎসব উদ্যাপন করেছে।
বর্ষার প্রথম দিনে আয়োজিত উৎসবে ছিল বৃষ্টি নিয়ে শিশু-কিশোরদের ছবি আঁকা, আলোচনা, সংগীত, নৃত্য, আবৃত্তি, গাছের চারা বিতরণসহ নানা বিচিত্র কর্মসূচি। বর্ষাকে স্বাগত জানাতে এসব আয়োজনে ছিল উল্লেখযোগ্য বর্ষানুরাগীর উপস্থিতি।