বৃষ্টি বহুরূপী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রি ৪২০ ছবিতে নার্গিস ও রাজ কাপুর
শ্রি ৪২০ ছবিতে নার্গিস ও রাজ কাপুর

আকাশে একটু মেঘ জমলেই ভিজে যায় ফেসবুকের দেয়াল। আর বলিউডের পর্দায় বৃষ্টি তো আরও বিচিত্র। এই বৃষ্টিকে কত রূপে, কত রঙে যে পর্দায় তুলে ধরা হয়! কখনো কষ্টের প্রতিনিধি হয়ে ওঠে বৃষ্টি, কখনো প্রেমকে উসকে দেয়। কখনো আবার বৃষ্টি নিছক শিফনের শাড়ি পরার বাহানা।

িনমক হালাল ছবিতে স্মিতা পাতিল ও অমিতাভ
িনমক হালাল ছবিতে স্মিতা পাতিল ও অমিতাভ

বৃষ্টি আর বলিউড বলতে চোখের সামনে একেকজনের একেক চিত্র ফুটে উঠতে পারে। কারও মনে পড়বে শ্রি৪২০ছবির সেই কালজয়ী গান ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’ গানটির কথা, যেখানে এক ছাতার নিচে দাঁড়িয়ে সাদাসিধে ভঙ্গিতেই রোমান্সের এক অন্য সংজ্ঞা দাঁড় করিয়েছিলেন রাজ কাপুর ও নার্গিস।

গুরু ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন
গুরু ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন

আবার অনেকের কাছে বৃষ্টিতে অক্ষয়-রাভিনার মোহরাছবির গান ‘টিপ টিপ বারসা পানি’ কিংবা অক্ষয়-ক্যাটরিনার দেদানাদান-এর ‘গালে লাগ যা’ গানের ধোঁয়া ওঠা রসায়নকে ব্যাখ্যা করেছে পরিমিত মাত্রাকে অতিক্রম করে।

কারিনা কাপুর ও আমির খান, থ্রি ইডিয়টস–এ
কারিনা কাপুর ও আমির খান, থ্রি ইডিয়টস–এ

বলিউডে বৃষ্টি কিন্তু দুঃখ আর বিষাদকেও তুলে ধরেছে।কুছ কুছ হোতা হ্যায় কিংবা কাভি খুশি কাভি গাম ছবিতে কাজলের কথাই মনে করুন। দুটোতে প্রেমে ভাঙন আর দ্বিধাকে ফুটিয়ে তোলা হয়েছে অঝোর বর্ষণের মধ্য দিয়ে।

সারফারোশ ছবিতে সোনালি বেন্দ্রে
সারফারোশ ছবিতে সোনালি বেন্দ্রে

তবে এত অভিব্যক্তিতে না গিয়ে বৃষ্টিকে নিছক বিনোদন আর চোখের প্রশান্তি হিসেবে যদি ধরা হয়, তাহলে বলিউড কিন্তু এই ঋতুর যথাযোগ্য প্রয়োগটিই করে আসছে। নায়িকার পরিচিতিমূলক নাচ, প্রথম প্রেমের স্বীকারোক্তি আর স্বপ্নদৃশ্য—সবখানেই বৃষ্টিতে নায়কের চেয়ে বেশি খেয়াল দেওয়া হয় নায়িকার দিকে।

কাভি খুশি কাভি গাম ছবিতে কাজল
কাভি খুশি কাভি গাম ছবিতে কাজল

তাঁর পোশাক, নৃত্যভঙ্গি, অভিব্যক্তি—বৃষ্টিতে নায়িকার স্বাভাবিক চলন-বলন পাল্টে যায় একেবারেই। এটা কিছু ক্ষেত্রে দৃষ্টিকটু মনে হতেই পারে। তবে ১৯৮৬ সালে আগঅউর সোলা ছবিতে মন্দাকিনী পাতলা সাদা শাড়িতে যে বৃষ্টিস্নাত রূপ পর্দায় দেখিয়ে গেছেন, তাঁর উচ্চতায় চামেলির কারিনা, গুরুর ঐশ্বরিয়া, সারফারোশ ছবির সোনালি বেন্দ্রে কিংবা হালের শ্রদ্ধা, ক্যাটরিনারা এখনো পৌঁছাতে পারেননি।

আগ অউর সোলা ছবিতে মন্দাকিনী
আগ অউর সোলা ছবিতে মন্দাকিনী

তাই বলিউডের বৃষ্টি এখনো অপেক্ষায় আছে আরেকজন মন্দাকিনীর।

শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুর, হাফ গার্লফে্ন্ড ছবি–তে
শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুর, হাফ গার্লফে্ন্ড ছবি–তে