বৃষ্টিভেজা গোল্ডেন গ্লোব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি এসে বাগড়া দিয়েছিল। কিন্তু তাতে জৌলুশ আর উত্তেজনার কোনো কমতি হয়নি এবারের গোল্ডেন গ্লোব আসরে। আবারও গোল্ডেন গ্লোব আসর নিজের করে নিয়েছেন জেমস ক্যামেরন। আসরের সেরা দুটো পুরস্কারই গেছে তাঁর ঘরে। সেরা ছবি (ড্রামা)অ্যাভাটার এবং সেরা পরিচালক জেমস ক্যামেরন। দ্য ব্লাইন্ড সাইড ছবিতে অভিনয় করে স্যান্ড্রা বুলক সেরা অভিনেত্রী। পিছিয়ে নেই মেরিল স্ট্রিপও। জুলিয়া জুলিয়া ছবিতে অভিনয়ের সুবাদে ‘মিউজিক্যাল ও কমেডি’ বিভাগের সেরা অভিনেত্রী তিনি। অন্যদিকে, একই বিভাগে সেরা অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র (শার্লক হোমস)। সেরা অভিনেতা (ড্রামা) জেফ ব্রিজেস। তবে শুধু পুরস্কার বিজয়ীরা নন, বৃষ্টিস্নাত গোল্ডেন গ্লোবের লালগালিচায় আলো আর রোশনাই ছড়িয়েছেন হলিউডের বাকি তারকারাও। ইকবাল হোসাইন চৌধুরী