বৃষ্টির জন্য মাধুরীর গান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনাবৃষ্টির কারণে বিপর্যস্ত মহারাষ্ট্রের পুনে শহরের অধিবাসীরা সম্প্রতি বৃষ্টির জন্য এক প্রার্থনায় অংশ নিয়েছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত মাধুরী দীক্ষিতও পুনেবাসীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ‘বৃষ্টির গান’ গেয়েছেন।বৃষ্টির জন্য পুনেকার বা পুনে শহরের অধিবাসীদের ওই সমবেত প্রার্থনায় অংশ নিয়ে ‘দিল তো পাগল হ্যায়’ ছবির ‘কই লেড়কি হ্যায়’, ‘বারিশ হতি হ্যায়’সহ আরও বেশ কয়েকটি ‘রেইন সং’ বা বৃষ্টির গান গেয়েছেন বলিউডের এক সময়ের জনপ্রিয়তার তুঙ্গে থাকা অভিনেত্রী মাধুরী দীক্ষিত। মাধুরী যখন সমবেত পুনেবাসীদের সঙ্গে এসব গানে কণ্ঠ মিলিয়ে গাইছিলেন, সেসময় দর্শক আসনে বসেছিলেন তাঁর স্বামী শ্রীরাম নেনে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।প্রসঙ্গত, ‘দিল তো পাগল হ্যায়’ ছবির ‘কই লেড়কি হ্যায়’ গানটিতে মাধুরী অংশ নিয়েছিলেন শাহরুখ খানের সঙ্গে। ১৯৯৭ সালে ছবিটি মুক্তির পরপরই তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।বৃষ্টির জন্য প্রার্থনায় অংশ নেওয়ার বিষয়টি ঘটেছিল মূলত মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার অজিত পাওয়ারের এক রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে, যখন মাধুরী তাঁর স্বামী চিকিত্সক নেনের সঙ্গে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। ওই অনুষ্ঠানে মাধুরী বলেন, ‘একজন চিকিত্সকের স্ত্রী হিসেবে আমি জানি রক্তদান কতখানি গুরুত্বপূর্ণ বিষয়।’ জানিয়েছে পিটিআই।অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রায় আট হাজার জন রক্তদাতা। জানা গেছে, সংগৃহীত রক্ত মহারাষ্ট্রের বিভিন্ন গ্রামের ব্লাডব্যাংকে পৌঁছে দেওয়া হবে।রক্তদানের মতো মহত্ এ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি পুনেবাসীর সঙ্গে বৃষ্টির জন্য প্রার্থনায় অংশ নিয়ে মাধুরীর গান পুনেবাসীদের আপ্লুতই করেছে।