বৃষ্টির দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনটিভিতে আজ রাত সোয়া আটটায় প্রচারিত হবে নাটক বৃষ্টির দিন। বিদেশি গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন তুহিন অবন্ত। অভিনয় করেছেন মীম, আরমান পারভেজ, জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী উজ্জল প্রমুখ।শরীফ সাহেবের সাদামাটা সংসার। মেয়ে বৃষ্টি আর ছেলে ময়ূখকে নিয়ে নির্বিঘ্নেই কাটছিল দিন। ঘটনাচক্রে ছেলের গৃহশিক্ষক হিসেবে শুভ্র নামের এক যুবকের আবির্ভাব ঘটে এই পরিবারে। ঘটতে থাকে একের পর এক ঘটনা। মা নেই। বাবা যখন অফিসে ব্যস্ত, তখন প্রাণ খুলে গল্প করার মানুষ পায় ময়ূখ আর বৃষ্টি। কিন্তু এই গল্প আর আড্ডাই কাল হয় শুভ্রর। একদিন মুখোমুখি দাঁড়ায় বাবা আর বৃষ্টি।