প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে গতকাল অনুষ্ঠিত হয় কণ্ঠশিল্পী শারমিন সাথী ইসলামের একক সংগীতসন্ধ্যা। শরতের বৃষ্টিস্নাত সন্ধ্যায় তিনি নজরুলের গান ও পুরোনো দিনের বেশ কিছু আধুনিক গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের বিমুগ্ধ করেন।
অনুষ্ঠান শুরু হয় নজরুলগীতি ‘পাষাণের ভাঙালে ঘুম’ গানের মাধ্যমে। এরপর তিনি ‘রুমঝুম বাদল আজি’, ‘দুরন্ত বায়ু পুরবইয়া’, ‘সাঁঝের পাখিরা’, ‘মোর ঘুমঘোরে’, ‘এল কৃষ্ণ কানাইয়া’সহ বেশ কিছু আধুনিক ও পুরোনো বাংলা গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ গানটি ছিল ‘তোমায় আমার প্রথম দেখা’।
অনুষ্ঠানে শিল্পীর গানের সঙ্গে যন্ত্রে সংগত করেন: কিবোর্ডে রূপতনু,¯এসরাজে অসিত বিশ্বাস এবং তবলায় এনামুল হক।