বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক উৎসব শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিনব্যাপী বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন হবে আগামীকাল শনিবার। ঢাকার অফিসার্স ক্লাবে সকাল ১০টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ। এ উৎসব ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে বাংলাদেশ শিশু একাডেমিতে।