বেইলী রোড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী নাম তাঁর? কেউ বলে আঁখি, আবার আঁচল নামেও ডাকে কেউ কেউ। দুই নাম কেন?ভুল ছবিতে আঁখি নামেই চেনে সবাই তাঁকে।কিন্তু বেইলী রোড ছবিটিতে তিনি আঁচল।ভুল মুক্তি পেয়েছে। আগামী সপ্তাহেই মুক্তি পাবে বেইলী রোড। এ কারণে এখন সবাই তাঁকে আঁচল নামেই ডাকছে। কাজ ভালো হলে নামে কী বা আসে-যায়। তাই এ নিয়ে তাঁর কোনো মাথাব্যথা নেই।ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজেকে বড় পর্দায় দেখার। সেই ইচ্ছা পূরণ হয়েছে। এখন নিজেকে স্থায়ীভাবেই পর্দায় আঁচলবন্দী করে রাখতে চান। কিন্তু পথ যে বন্ধুর...।‘পথ যতই কঠিন হোক, তার পরও ইচ্ছা হলো বড় পর্দাতেই কাজ করার। ভুল ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখলাম। নিজেকে দেখে খুবই ভালো লাগল। এই ভালো লাগাটা ধরে রাখতে চাই। ভালোভাবে কাজ করতে পারলে অবশ্যই আমি কঠিন পথটা পাড়ি দিতে পারব।’ বলছিলেন আঁচল।অন্যদিকে সুপার হিরো-হিরোইন থেকে আসা নীলয়ের প্রথম ছবি বেইলী রোড। ফলে আনন্দ আর উচ্ছ্বাসটা একটু বেশিই তাঁর। একটি মুঠোফোনের বিজ্ঞাপনচিত্রে কাজ করার সুবাদে এরই মধ্যে নীলয় পরিচিত একটি মুখ। বড় বড় বিলবোর্ডেও ছবি লেগেছে। তার পরও নীলয়ের মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল, কবে রুপালি পর্দায় নিজেকে দেখবেন। আর মাত্র কয়েক দিন।‘ছবিটি কদিন আগেই আমরা ঘরোয়াভাবে দেখলাম। ছবি দেখে মনে হয়েছে, আমি যেমনটি চেয়েছি, ঠিক সে রকমই হয়েছে।’ বললেন নীলয়।পাল্টা প্রশ্ন করি, কেমন ছবি চেয়েছিলেন?‘আগে আমি সিনেমা হলে গিয়ে যে ধরনের ছবি দেখে মজা করতাম, যে ধরনের ছবি উপভোগ করতাম, ঠিক সেই রকম ছবিই হয়েছে বেইলী রোড। আমি খুবই খুশি।’ বললেন নীলয়।নীলয় বেইলী রোড ছাড়াও রুপাগাওয়ায়াল ও নীলাঞ্জনা নামে দুটি ছবিতে কাজ করছেন। জানালেন, চলচ্চিত্রে নতুনদের জন্য কাজ পাওয়াটা খুবই কঠিন। তাই ধীর গতিতেই এগোতে হচ্ছে তাঁকে। তবে আফসোস নেই তাতেও। আস্তে আস্তে করে হলেও একটু একটু করেই এগিয়ে চলার মধ্যেও নীলয় আনন্দ খুঁজে পান।সিনেমায় কাজ করতে এসে আঁচলের অভিজ্ঞতা কী রকম?এমনিতে সবই ভালো। এ পর্যন্ত দুটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভুল মুক্তি পেয়েছে। বেইলী রোড মুক্তি পাবে সামনে। কয়েকটি ছবি নিয়ে কথা চলছে। অবশ্য আঁচল এর মধ্যে একটি ছবির কয়েক দিন শুটিং করার পরে কাজ ছেড়ে দিয়েছেন। কারণটা তিনি বললেন না। শুধু বললেন, ‘কয়েক দিন কাজ করার পরে মনে হয়েছে যে মনে অসন্তুষ্টি নিয়ে কাজ না করাই ভালো। তাই কাজটা ছেড়ে দিয়েছি।’আঁচল খুলনার মেয়ে। এখন পর্যন্ত খুলনা-যশোর থেকে সুচন্দা, ববিতা, চম্পা, মৌসুমী, পপি, রিয়াজসহ যাঁরাই কাজ করতে এসেছেন, সবাই তারকা বনেছেন। আঁচলের বিশ্বাস, তিনিও তাঁর পূর্বসূরিদের পথেই নিজেকে নিয়ে যাবেন। ছোটবেলা থেকেই নাচ শেখা আঁচল ঢাকায় এসে মঞ্চে কাজ করেছেন। অভিনয় শেখার চেষ্টা করছেন।নীলয় তো সুপার হিরো-হিরোইন থেকেই নিজেকে গড়ে তুলেছেন। তার পরও শেখার শেষ নেই, জানার কোনো শেষ নেই—এই মন্ত্রেই বিশ্বাসী দুজন। তাঁরা বললেন, তাঁরা শুধু পয়সার জন্য কাজ করতে চান না। ভালো কাজের সুযোগ চান। ভালো কাজ করাই এখন তাঁদের একমাত্র উদ্দেশ্য।জানতে চাইলাম বেইলী রোড ছবিটি সম্পর্কে।বিনোদন জগতের ঘটনা নিয়েই তৈরি হয়েছে ছবিটি। একজন অপরজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে বলে না। আঁচল নায়িকা হওয়ার স্বপ্নে বিভোর। ছেলেটি আঁচলের জন্য নিজের সর্বস্ব দিয়ে দিতে চায়। একসময় মেয়েটি শুটিং করতে কক্সবাজারে চলে যায়। সেখানে মুঠোফোনটি হারিয়ে ফেলে। তারপর যোগাযোগ বিচ্ছিন্ন। তাদের মাঝখানে প্রবেশ করে আরেকজন। গল্প এগিয়ে চলে। বেইলি রোড থেকে যে গল্প শুরু হয়, তা আবার ফিরে আসে বেইলি রোডেই।নীলয়-আঁচলের প্রত্যাশা, এই ছবি তাঁদের জন্য নতুন এক দিগন্ত রচনা করবে। তবে বাস্তবে কী হবে, তা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।