বেকহামের উপদেষ্টা ক্রুজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড বেকহামকে মানা হয় ‘স্টাইল আইকন’। ফ্যাশন ও স্টাইলে তাঁর জুড়ি নেই। কিন্তু সমস্যা অন্যখানে। মুখ খুললেই তাঁর যত বিপত্তি। কথা বলতে গেলেই সব গুলিয়ে ফেলেন বেকহাম। এ কারণেই সম্প্রতি বেকহাম দীর্ঘদিনের বন্ধু টম ক্রুজের শরণাপন্ন হয়েছেন। পর্দায় নয়, পর্দার বাইরে কী করে সবার সঙ্গে মিষ্টি হেসে সুন্দর করে কথা বলা যায়, তার প্রশিক্ষণ নিচ্ছেন বেকহাম। উপদেষ্টা টম ক্রুজ। বেকহামের ভাষায়, কথা বলার সময় টম ক্রুজের চোখেমুখে যে আত্মবিশ্বাস দেখা যায়, সেটাই রপ্ত করতে চান তিনি। ঘরে বসে অনেক চেষ্টাও করেছেন। কিন্তু সফল হতে পারেননি। বাধ্য হয়ে সরাসরিই বন্ধুর কাছে হাজির হয়েছেন বেকহাম। দেখা যাক, উপদেষ্টা পদে ক্রুজ কতটুকু সফল হন! তথ্যসূত্র: ওয়েবসাইট