বেকার ভক্তদের পাশে সালমান!

বেকার ভক্তদের জন্য চাকরি খুঁজে দেওয়ার কাজ করবেন বলেই জানিয়েছেন বলিউডের তারকা-অভিনেতা সালমান খান। বলেছেন, প্রয়োজনে তাঁদের জন্য সুপারিশও করবেন।
সালমান খানের ভক্ত সংখ্যা নেহাত কম নয়। এই ভক্তদের জন্য কিছু করার চিন্তাও তাঁর মাথায় সব সময় থাকে। মহানুভবতার জন্য খ্যাতিও পেয়েছেন বলিউডের জনপ্রিয় এই তারকা।
দরিদ্র ভক্তদের পাশে দাঁড়ানোর জন্য এরমধ্যে খবরের শিরোনাম হয়েছেন তিনি। বলিউড ইন্ডাস্ট্রি বা এর বাইরের অনেক প্রতিষ্ঠানে অনেককেই কাজ জুটিয়ে দিয়েছেন তিনি। বেকার ভক্তদের জন্য আরও কিছু করার পরিকল্পনা রয়েছে তাঁর।
সাম্প্রতিক এক টুইটে সালমান লিখেছেন, কাউকে চাকরি দেওয়ার মতো কোনো পদ তার কাছে নেই। কিন্তু চাকরি দিতে পারে এমন অনেক প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে তাঁর জানাশোনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে বেকার ও দরিদ্র ভক্তদের জন্য কাজ জুটিয়ে দেবেন তিনি। জিনিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
নিজে চাকরি দিতে না পারলেও বেকার ভক্তদের জন্য চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সুপারিশ করাটাও নিশ্চয়ই প্রশংসনীয় উদ্যোগ।