বেঙ্গল আর্ট লাউঞ্জে ইফ্ফাত আরার একক সংগীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শিল্পী ইফ্ফাত আরা দেওয়ানের চিত্রকর্ম নিয়ে ‘লাস্ট সামার’ শীর্ষক দুই সপ্তাহের চিত্রকর্ম প্রদর্শনী চলছে। এ চিত্র প্রদর্শনীকে উপলক্ষ করে গতকাল শনিবার গ্যালারিতে শিল্পীর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রদর্শনীকক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শিল্পী শোনান রজনীকান্তের ‘আমি অকৃতী অধম’ গানটি। এরপর একে একে পুরাতনী, অতুল প্রসাদ, ডি এল রায়, রবীন্দ্রনাথ, নজরুলের গান, আধুনিক বাংলাসহ নানা ধরনের গান পরিবেশন করেন।