বেঙ্গল থেকে অদিতির তৃতীয় অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমটি ছিল আমার মন চেয়ে রয় আর দ্বিতীয়টি বারতা পেয়েছি মনে মনে। দুটোই এসেছিল বেঙ্গল ফাউন্ডেশন থেকে। আজ একই প্রতিষ্ঠান থেকে আসছে অদিতি মহসীনের নতুন অ্যালবাম বিপুল তরঙ্গ রে।নতুন অ্যালবামের গান প্রসঙ্গে অদিতি বললেন, ‘এটি আমার ষষ্ঠ একক অ্যালবাম। এতে সব রকমের গানই করেছি—রবীন্দ্রসংগীতের পূজা, প্রেম, প্রকৃতি, বিচিত্র পর্যায়ের। গানগুলো আমার কাছে ভালো লাগে। সে কারণেই গাওয়া।’অদিতি জানালেন, এবার পঁচিশে বৈশাখ উপলক্ষে ভারতের এইচএমভি থেকে আসছে তাঁর আরেকটি অ্যালবাম এমন দিন তারে বলা যায়।