বেঙ্গল লাইটস সাহিত্য সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজিতে সাহিত্য চর্চা করেন যাঁরা, দেশ-বিদেশের এমন কয়েকজন লেখককে নিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) গতকাল শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী সাহিত্য সম্মেলন ‘বেঙ্গল লাইটস লিটারারি কনক্লেভ’। এ সম্মেলনে যোগদানকারী লেখকেরা নতুন বিশ্বের সাহিত্য কী হবে তার দিকনির্দেশনা অন্বেষণের লক্ষ্যে নিজেদের মতামত তুলে ধরছেন।
সকালে ইউল্যাবের উপাচার্য ইমরান আহমদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের শুরু হয়। উদ্বোধনী অধিবেশনে সম্মেলনের মূল উদ্যোক্তা প্রতিষ্ঠান বাংলাদেশের ইংরেজি প্রকাশনা সংস্থা বেঙ্গল লাইটসের কর্ণধার লেখক কে. আনিস আহমেদ এ আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন৷
উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত বিদেশি লেখকদের মধ্য থেকে গার্ডিয়ান রিভিউ-এর সংস্কৃতিবিষয়ক প্রতিবেদক ও সমালোচক মায়া জাগি বক্তব্য দেন৷ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ফারুক ধনদি রচনা পাঠ করে শোনান। সবশেষে বেঙ্গল লাইটসের সম্পাদক ও ঢাকা ট্রিবিউন-এর সাহিত্য সম্পাদক খাদেমুল ইসলাম ধন্যবাদ জানান।
এরপর শুরু হয় সম্মেলনের প্রথম অধিবেশন। বাংলাদেশের লেখক ও অনুবাদক কায়সার হকের সঞ্চালনায় ‘দেশীয় বয়ান: অন্তর্ঘাতের শিল্প’ শীর্ষক এ অধিবেশনে ব্র৵াক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ফেরদৌস আজিম, লেখক-অনুবাদক ফারাহ গজনভী ও ব্রিটিশ লেখক ফারুক ধনদি অংশ নেন।
এরপর বাংলাদেশের লেখক সৈয়দ মনজুরুল ইসলাম ও ব্রিটিশ লেখক অালেভ আদিল নিজেদের লেখা পড়ে শোনান।
গতকালের শেষ অধিবেশনের বিষয় ছিল ‘কথাসাহিত্যে মুসলমান: নতুন নমুনাসমূহ’। খাদেমুল ইসলামের সঞ্চালনায় এ আলোচনায় বাংলাদেশের লেখক ফকরুল আলম, ব্রিটিশ লেখক অালেভ আদিল ও পাকিস্তানের লেখক মোহাম্মদ হানিফ অংশ নেন। সম্মেলনে অংশগ্রহণকারী দেিশ-বিদেিশ অন্য লেখকদের মধ্যে আছেন চন্দ্রদাস চৌধুরী, নিক রিচার্ডসন, সাদাফ সাজ, মারিয়া চৌধুরী ও আহসান আকবর।