বেঙ্গলে একের বহুত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে কলকাতার আকার-প্রকার গ্যালারির সহযোগিতায় আজ শনিবার থেকে ভারতের বিশিষ্ট শিল্পী এস কে শাহজাহানের ‘একের বহুত্ব’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। সন্ধ্যা ছয়টায় ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ভারতের শিল্প সমালোচক প্রণব রঞ্জন রায়। গতকাল শুক্রবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে প্রণব রঞ্জন রায়, আকার-প্রকার গ্যালারির পরিচালক চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্পী এস কে শাহজাহান এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৩৮টি। চলবে আগামী ২ মে পর্যন্ত।