বেঙ্গলে ছাপচিত্র কর্মশালা শুরু

তরুণ ও প্রতিশ্রুতিশীল শিল্পীদের ছাপচিত্র চর্চায় নতুন মাত্রা সঞ্চারে একটি ছাপচিত্র কর্মশালার আয়োজন করেছে বেঙ্গল প্র্যাকটিস স্টুডিও। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ধানমন্ডির জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠের সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিওতে শুরু হয় এ কর্মশালা।
কর্মশালায় ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমের মধ্যে ‘এচিং’-এর করণকৌশল এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলবেন কর্মশালাটির পরিচালক শিল্পী শহীদ কবির। অতিথি শিল্পী হিসেবে এতে যোগ দিচ্ছেন শিল্পী মনিরুল ইসলাম, শিল্পী রোকেয়া সুলতানা, শিল্পী আনিসুজ্জামান, শিল্পী অসীত মিত্র এবং শিল্পী জাফরিন গুলশান। কর্মশালায় অংশ নিচ্ছেন ফাহেমা আহমেদ, ঝোটন চন্দ্র রায়, মারুফ আদনান, মো. রফিকুল ইসলাম, নাজিয়া কাইয়ুম, রাশিদা আক্তার, সানজিদা কালাম, শাকিলা আক্তার, শেখ ফারহানা পারভীন, সুমিত চক্রবর্তী এবং তানজিমা তাবাচ্ছুম।

বেঙ্গল ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, একটি উন্মুক্ত আহ্বানের মাধ্যমে পাওয়া আবেদন বাছাই করেই কর্মশালায় অংশগ্রহনকারী শিল্পীদের নির্বাচন করা হয়েছে। কর্মশালাটি চলবে ২২ অক্টোবর পর্যন্ত।
