বেঙ্গলে জাপানি শিল্পীর একক চিত্রকলা প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের বিশিষ্ট চিত্রশিল্পী টয়োমি হোশিনা। জাপানের ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে তিনি রাঙিয়ে তোলেন ক্যানভাস। গতকাল শনিবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে ‘চিত্রকলায় গল্প: এখানেই সেখানে-সেখানেই এখানে’ শিরোনামে এই শিল্পীর একক চিত্রকলা প্রদর্শনী।
প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জাপানি দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিরোইউকি মিনামি। অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন শিল্পী টয়োমি হোশিনা।
৬১টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। নয় দিনব্যাপী প্রদর্শনীর শেষ হবে ২৫ আগস্ট।