বেঙ্গলে শুরু হচ্ছে কারুশিল্প মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারুশিল্পে জাতীয় ঐতিহ্য সংরক্ষণ ও উজ্জীবন এবং শিল্পীদের সৃজনশীলতায় নবীন মাত্রা সঞ্চারের লক্ষ্যে জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন প্রতিবছরের মতো এবারও কারুশিল্প মেলা ও শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে।

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় হবে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে চার দিনব্যাপী কারুশিল্প মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে কারুশিল্পের বিভিন্ন শাখায় চারজন কারুশিল্পীকে পুরস্কার প্রদান করা হবে। মেলার উদ্বোধন ও পুরস্কার প্রদান করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। কারুমেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। চলবে ৯ মার্চ পর্যন্ত।