বেঙ্গলে সেতার-সরোদ কর্মশালার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে সেতার-সরোদ বিষয়ে নিরীক্ষা ও প্রশিক্ষণমূলক কর্মশালা। তিন দিনের এই কর্মশালার শিরোনাম ‘সংগীত-অবয়ব’। বেঙ্গল ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে কর্মশালাটি। এতে অংশ নেওয়ার জন্য বেঙ্গলের ওয়েবসাইটে (www.bengalfoundation.org) গিয়ে বিনা মূল্যে নিবন্ধন করা যাবে।
তিন দিনের এই কর্মশালা পরিচালনা করবেন সরোদ সংগীতজ্ঞ পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার ও সেতার সংগীতজ্ঞ পণ্ডিত কুশল দাস। আজ বিকেল চারটায় কর্মশালার উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমীর সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেবেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, পণ্ডিত কুশল দাস ও পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
কর্মশালার প্রথম দিনে থাকছে শাস্ত্রীয় যন্ত্রসংগীতের ইতিহাস, বাদনশৈলী ও রীতি, সমকালীন চর্চা ও সংগীত রচনা নিয়ে আলোচনা, গুরু–শিক্ষার্থীর আলাপচারিতা। জাতীয় চিত্রশালা মিলনায়তনে হবে এই অংশের আয়োজন।