শিল্পী সৈয়দ জাহাঙ্গীর সমকালীন চিত্রকলা অঙ্গনে এক বিশেষ ব্যক্তিত্ব। তাঁর চিত্রপটে মানুষের আশা-আকাঙ্ক্ষা ও বেঁচে থাকার আর্তি নানাভাবে ও ভঙ্গিতে চিত্রিত হয়েছে। দেশের মানুষের মর্মযাতনার অনুভব তাঁর সৃজনধারাকে করে তুলেছে বৈশিষ্ট্যময়।শিল্পীর ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ শুক্রবার ‘মাটি ও মানুষ’ শিরোনামে তাঁর নির্বাচিত চিত্রকমের ১২ দিনব্যাপী একক চিত্রকলা প্রদর্শনী শুরু হচ্ছে। বিকেল সাড়ে পাঁচটায় বেঙ্গল শিল্পালয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সৈয়দ জাহাঙ্গীরের বন্ধু ও সুহূদ শিল্পী মুর্তজা বশীর, শিল্পী কাইয়ুম চৌধুরী ও সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান।প্রদর্শনী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শিল্পী সৈয়দ জাহাঙ্গীর এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৮০টি। প্রদর্শনী ১৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।সেলিব্রেটিং লাইফ আজ সন্ধ্যায় ‘সেলিব্রিটিং লাইফ’ আয়োজনে গান করবেন পণ্ডিত অজয় চক্রবর্তী এবং তাঁর মেয়ে কৌশিকী দেশিকান ও সাবিনা ইয়াসমীন। ষষ্ঠবারের মতো সেলিব্রিটিং লাইফ আয়োজন করেছে দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। অনুষ্ঠিত হবে মিরপুরে শহীদ সোহরাওয়ার্দি জাতীয় ইনডোর স্টেডিয়ামে, সন্ধ্যা ছয়টায়। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এবার আজীবন সম্মাননা জানানো হবে ফিরোজা বেগম, রাজ্জাক, ফেরদৌসী রহমান ও আমানুল হককে। চলচ্চিত্র, গান লেখা ও আলোকচিত্রের জন্য দেওয়া হয় সেলিব্রিটিং লাইফ পুরস্কার। এবার গান লেখার জন্য পুরস্কার পাচ্ছেন ছয়জন আর আলোকচিত্রের জন্য ১২ জন। প্রথম পুরস্কার পাওয়া গীতিকারের লেখা গানটি অনুষ্ঠানের দিন গাইবেন সাবিনা ইয়াসমীন। ফজলুল হক স্মৃতি পুরস্কারদেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিক সিনেমার সম্পাদক ও শিশুতোষ চলচ্চিত্র নির্মাতা ফজলুল হক স্মরণে তাঁর নামে স্মৃতি পুরস্কার প্রবর্তন করা হয়েছে এ বছর থেকে। ফজলুল হক স্মৃতি কমিটির আয়োজনে কাল শনিবার আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার বিতরণ করা হবে।অনুষ্ঠান শুরু হবে বেলা একটায় রূপসী বাংলা হোটেলের বলরুমে। প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট লেখক সৈয়দ শামসুল হক। সভাপতিত্ব করবেন কথাশিল্পী রাবেয়া খাতুন। চলচ্চিত্র পরিচালনায় নাসির উদ্দীন ইউসুফ এবং চিত্র সাংবাদিকতায় গোলাম সারওয়ার এই পুরস্কার পাচ্ছেন। অনুষ্ঠানের শেষে থাকবে শহিদুল আলম নির্মিত প্রামাণ্যচিত্র সম্মুখযাত্রী ফজলুল হক-এর প্রদর্শনী।