বেঙ্গলে 'বরেন্দ্র ধ্রুপদশৈলী'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন থেকে উপমহাদেশে উচ্চাঙ্গসংগীতের যে ধারা রচিত হয়েছে, বাংলাদেশে এ চর্চার সাফল্যে বরেন্দ্র অঞ্চলের অর্থাৎ রাজশাহী জেলার বিশেষ অবদান রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উচ্চাঙ্গসংগীতের যে সমৃদ্ধ চর্চা ও ঐতিহ্য রয়েছে, তা তুলে ধরার লক্ষ্যে বেঙ্গল ফাউন্ডেশন গতকাল শুক্রবার উচ্চাঙ্গসংগীত সন্ধ্যার আয়োজন করে।
‘বরেন্দ্র ধ্রুপদশৈলী’ শীর্ষক এ অনুষ্ঠানে ধ্রুপদ ও খেয়াল পরিবেশন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী মৌসুমী বিশ্বাস ও গোল্ডেন মণ্ডল এবং শিক্ষক আলমগীর পারভেজ, সলোক হোসেন ও অসিত রায়। তবলায় সংগত করেন ইফতেখার আলম প্রধান। পাখোয়াজে ছিলেন ত্রিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুষেণ রায়।