বেঙ্গলে ‘মায়ার মাধুরী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে উচ্চাঙ্গ-সংগীতের চর্চা অব্যাহত রাখা ও প্রচার প্রসারের উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার আইটিসি সংগীত রিসার্চ একাডেমি একটি দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। এই চুক্তির আওতায় আইটিসি সংগীত রিসার্চ একাডেমির শিল্পী ও বাংলাদেশের শিল্পীদের নিয়ে ঢাকায় ও ঢাকার বাইরে দ্বিমাসিক উচ্চাঙ্গসংগীতের আসর, এ দেশের মেধাবী উচ্চাঙ্গসংগীতের শিল্পী ও শিক্ষার্থীদের নিয়ে সংগীতবিষয়ক কর্মশালা আয়োজন ও বৃত্তি প্রদান, সংগীত রিসার্চ একাডেমির কারিগরি সহায়তায় পরম্পরা শাস্ত্রীয় সংগীত বিদ্যালয় স্থাপন এবং বাৎসরিক সংগীত উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।এই কার্যক্রমের আওতায় ১৩ ও ১৫ জুলাই ময়মনসিংহ ও ঢাকায় ‘মায়ার মাধুরী’ শীর্ষক দ্বিমাসিক উচ্চাঙ্গসংগীত আসরের আয়োজন করা হবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন আইটিসি-সংগীত রিসার্চ একাডেমির স্বনামধন্য গুরু পণ্ডিত অরুণ ভাদুড়ি।