বেঙ্গালুরুতে 'কুমারকাহন' ও 'কচুরিপানা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বেঙ্গালুরুতে অষ্টম ভয়েজ ফ্রম দ্য ওয়াটারস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শন করা হবে পরিচালক ওয়াসিউদ্দিন আহমেদের দুটি প্রামাণ্যচিত্র কুমারকাহন ও কচুরিপানা। ৩০ আগস্ট থেকে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের এ উৎসবের আয়োজন করেছে বেঙ্গালুরু ফিল্ম সোসাইটি।
ওয়াসিউদ্দিন আহমেদ জানান, ২৯ আগস্ট বিকেলে এই উৎসব উদ্বোধন করা হবে ক্রিস্ট ইউনিভার্সিটিতে। উৎসবের ছবিগুলোর প্রদর্শনী হবে ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট ও ম্যাক্স ম্যুলার ভবনে।