বেন অ্যাফ্লেকের আক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গোর পূর্বাঞ্চলে অস্ত্রের ঝনঝনানি, রক্তপাত এখনো থামেনি। কঙ্গোর চলমান ঘটনাপ্রবাহ নিয়ে ছবি বানানোর ইচ্ছা পোষণ করেছেন হলিউড অভিনেতা ও পরিচালক বেন অ্যাফ্লেক। কিন্তু তাঁর কথায় সাড়া দিচ্ছে না কেউ। কোনো প্রযোজক বা প্রযোজনা সংস্থা এ ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না মোটেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাফ্লেক বলেন, ‘কঙ্গো নিয়ে ছবি বানানোর ব্যাপারে কারও মধ্যে আগ্রহ দেখলাম না। তাদের কথা ওই একটাই—আফ্রিকা-সম্পর্কিত ছবি লোকে দেখে না।’চলতি বছরের শুরুতে বেন অ্যাফ্লেক ইস্টার্ন কঙ্গো ইনিশিয়েটিভ (ইসিআই) নামে একটি প্রতিষ্ঠান গড়েছেন। সাক্ষাৎকারে অস্কারজয়ী অ্যাফ্লেক আক্ষেপ করে বলেন, ‘গতানুগতিক ও নতুন ধারা—এ দুইয়ের মাঝে বিরোধ চিরকালের। রোবট নিয়ে মারদাঙ্গার একটি ছবি বানাতে যান, লোকের অভাব হবে না।’ ওয়েবসাইট।