বেনজির ভুট্টোর ভূমিকায় শাবানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে নিয়ে চলচ্চিত্র তৈরির উদ্যোগ নেন পাক বংশোদ্ভূত ব্রৃিটিশ সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক তারিক আলী। কিন্তু জুতসই প্রযোজক পাননি। তবে বেনজির ভুট্টোর ভূমিকায় যে বলিউড তারকা শাবানা আজমি অভিনয় করবেন, সেটা চূড়ান্ত করেছিলেন আগেই। শাবানা আজমিও তাতে সম্মতি জানান। এবার একটি বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তারিক আলীর আলোচনা চূড়ান্ত হয়েছে। ওই প্রতিষ্ঠানটি এখন ছবিটি প্রযোজনা করবে। এই খবরে দারুণ খুশি শাবানা আজমি। বললেন, ‘বেনজির ভুট্টোর ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।’