বেনজেলুলের অকালপ্রয়াণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ অস্কারে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছিল সার্চিং ফর সুগার ম্যান। সেই ছবিটির নির্মাতা সুইডিশ পরিচালক মালিক বেনজেলুল গত মঙ্গলবার মারা গেছেন। মাত্র ৩৬ বছর বয়সে এই চলে যাওয়া। অকালেই একজন প্রতিভাবান পরিচালককে হারাল সুইডেন।
পুলিশ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি। তবে তাঁর ভাইয়ের দেওয়া তথ্য থেকে জানা গেছে, বেশ কিছু দিন ধরেই চরম হতাশার মধ্যে দিনযাপন করছিলেন বেনজেলুল। এ কারণেই আত্মহত্যা করেছেন। আইএএনএস।