বেপরোয়া পত্নী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগেই নতুন বাড়িতে উঠেছেন বলিউডের সংগীতপরিচালক প্রীতম ও তাঁর স্ত্রী। গত শনিবার ছিল প্রীতমের জন্মদিন। স্ত্রী বার্বি ফোন করে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার অনুরোধ করলেন। প্রীতম উল্টো কাজের দোহাই পেড়ে দেরি হবে জানিয়ে দিলেন। কিছুক্ষণ পর আবারও বেজে ওঠে প্রীতমের ফোন। ও প্রান্ত থেকে দুঃসংবাদটা (কাজের ছেলে খুন হয়েছে) শুনেই গাড়ি নিয়ে বাড়ির দিকে ছোটেন প্রীতম। থানাপুলিশ, না জানি কত্ত ঝুট-ঝামেলা! এসব ভাবতে ভাবতে ঘরে ঢুকলেন। মুহূর্তেই তাজ্জব বনে গেলেন। বলিউডের নামীদামি সব তারকা তাঁর ঘরে। সবার মুখে দুষ্টুমিমাখা হাসি। একত্রে সবাই বলে উঠলেন, ‘শুভ জন্মদিন।’ ওয়েবসাইট।