বেবী ইসলাম হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নাশয়ে ক্যান্সার ও বার্ধক্যজনিত সমস্যা নিয়ে ঢাকার ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ চিত্রগ্রাহক বেবী ইসলাম। পারিবারিক সূত্রে জানা গেছে, অনেক দিন থেকেই তিনি এসব সমস্যায় ভুগছেন। সম্প্রতি দেশের বাইরে থেকেও চিকিৎসা নিয়েছেন। গত মাসে সমস্যা জটিল হওয়ায় বেবী ইসলামকে একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছিল। তবে এখন তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় কেবিনে আনা হয়েছে। এখন তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। ক্যান্সারের পাশাপাশি কিডনি ও ফুসফুসের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় বাসায় রেখে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তাই হাসপাতালে রেখেই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।