বেবী জামানের অবস্থার উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারি মাসে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছিলেন চলচ্চিত্র অভিনেতা বেবী জামান। চিকিৎসকের পরামর্শে তখনই একটি হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে বাসায় নেওয়া হয়। কিন্তু গত সপ্তাহে হঠাৎ আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তা ছাড়া বার্ধক্যজনিত সমস্যায়ও ভুগছেন প্রবীণ এই অভিনেতা। বেবী জামানের ব্যক্তিগত চিকিৎসক শামসুল আরেফিন জানান, তাঁর শরীরের অবস্থা এখন কিছুটা ভালো।বেবী জামানের স্ত্রী রওশন আরা জামান বলেন, ‘তাঁর অবস্থা এখন কিছুটা ভালো হলেও কথাবার্তা খুব একটা বলেন না। আমরা সবাই তাঁকে নিয়ে খুবই চিন্তিত।’