বেমানান বোন ফখরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইয়ের পাশে বোনকে মানাচ্ছে না, তাই বোনকে সরে দাঁড়াতে হচ্ছে! আসছেন নতুন আরেক বোন! ‘বিড়ম্বনার’ এই বোনের নাম নারগিস ফখরি। চুক্তি পর্যন্ত হয়েছিল, খিলাড়ি ৭৮৬ ছবিতে অভিনয় করবেন কেন্দ্রীয় নারী চরিত্রে। ভাইয়ের চরিত্রে থাকার কথা ছিল অমিতাভ বচ্চনের। শারীরিক অসুস্থতা আর সময় করতে না পারায় তা আর পারছেন না বলে জানিয়ে দিয়েছেন অমিতাভ। তাঁর জায়গায় এসেছেন মিঠুন চক্রবর্তী। এখন ছবি-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মিঠুনের পাশে ফখরিকে ঠিক বোন হিসেবে মানায় না। তাই নতুন আরেকজনকে খুঁজছেন! ফখরির মন্তব্য জানা যায়নি। বলিউড হাঙ্গামা।