বেলা অবেলার কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে গতকাল সন্ধ্যায় ছিল বাকশিল্পী মাহিদুল ইসলামের একক আবৃত্তি অনুষ্ঠান। ‘বেলা অবেলার কাব্য’ নামের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছিল মানবতা, দেশপ্রেম, দ্রোহ ও ভালোবাসার প্রায় অর্ধশত কবিতা দিয়ে। এটি ছিল তাঁর দ্বাদশ একক আবৃত্তি অনুষ্ঠান। আবৃত্তি মেলা ও স্বরচিত্র যৌথভাবে এটি আয়োজন করে।
তিন পর্বে বিভক্ত ছিল এ আবৃত্তি সন্ধ্যা। প্রথম পর্বের নাম ‘বেলা অবেলার কাব্য’। এ পর্বে তিনি কাজী নজরুল ইসলামের ‘শাত-ইল-আরব’, হুমায়ুন আজাদের ‘আমাদের মা’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘সেই সব স্বপ্ন’সহ ২২টি কবিতা আবৃত্তি করেন। ‘পুনরাবৃত্তি’ নামের দ্বিতীয় পর্বে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পায়ে চলার পথ’, সুভাষ মুখোপাধ্যায়ের ‘জেলখানার চিঠি’, নির্মলেন্দু গুণের ‘তোমার চোখ এত লাল কেন’সহ ২০টি কবিতা আবৃত্তি করেন।
শেষ পর্বটি ছিল শ্রোতাদের অনুরোধের কবিতা দিয়ে সাজানো।