বেলাল খানের ‘আলাপন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাগল তোর জন্য—এই একটি গান দিয়ে নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে নিজের অবস্থার কথা জানান দিতে সক্ষম হয়েছেন সংগীতশিল্পী বেলাল খান। দ্বৈত কণ্ঠের এই গানটির জন্য মেরিল-প্রথম আলো তারকাজরিপে গত বছর সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন ন্যান্সি। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেন বেলাল খান। এবারই আসছে বেলাল খানের প্রথম একক গানের অ্যালবাম ‘আলাপন’। কাল শনিবার থেকে অ্যালবামটি বাজারে পাওয়া যাবে।‘আলাপন’ অ্যালবামের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সব কটি গানের সুরও করেছেন বেলাল খান। আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।‘আলাপন’ অ্যালবামে মোট গান আছে ১০টি। এর মধ্যে দুটি গানে বেলাল খানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পড়শী ও মোহনা।প্রথম আলো ডটকমকে বেলাল খান বলেন, ‘এক বছর ধরে আমি বেশ যত্ন নিয়েই অ্যালবামটির কাজ করেছি। গান তৈরির ক্ষেত্রে শ্রোতাদের চাহিদার কথাটাই বেশি গুরুত্ব দিয়েছি। প্রতিটি গানে মেলোডির প্রভাব একটু বেশি থাকছে।’‘আলাপন’ অ্যালবামটি বাজারে আনছে লেজার ভিশন।‘আলাপন’ বেলাল খানের প্রথম একক গানের অ্যালবাম হলেও এরই মধ্যে বাজারে প্রকাশিত হয়েছে তিনটি মিশ্র গানের অ্যালবাম। এগুলো হচ্ছে ‘অনুরাগ’, ‘সোনাপাখি’ ও ‘খুঁটি’। এ ছাড়া খুব শিগগির ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির গানের অ্যালবাম প্রকাশিত হবে জানান বেলাল খান।