বেশরমের জন্য ক্ষোভ নেই রণবীরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশরম-এর জন্য কষ্ট নেই—জানালেন রণবীর কাপুর। বলিউডের এই সুপারস্টার মনে করেন, প্রতিটি ছবি থেকেই কিছু না কিছু শেখার আছে।
২ অক্টোবর মুক্তি পাওয়া বেশরম ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। রণবীর বলেন, ‘এতে কষ্ট পাওয়ার কিছু নেই। কারণ, প্রতিটি ছবিই হিট হতে হবে, এমন কোনো কথা নেই। সহজে হিট করার কোনো ফর্মুলাও আমার জানা নেই। আমার প্রথম ছবি সাওয়ারিয়াও ব্যর্থ হয়েছিল। আমি ভুল করি এবং তা থেকে শিক্ষা নিই।’
রণবীর অনুরাগ কেশ্যপের বোম্বে ভেলভেট-এ কাজ করছেন। এ ছবির প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পেতে পারে।