বেশি আয়ের তারকারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডে সর্বাধিক উপার্জনের তালিকায় এগিয়ে আছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও সারাহ জেসিকা পার্কার। সম্প্রতি ফোর্বস ডটকমের এক জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে। জোলি ও পার্কার প্রত্যেকেই বছরে তিন কোটি ডলার আয় করেছেন। জোলির সল্ট ছবিটি থেকে আয় ৩০ কোটি ডলার। আর দ্য ট্যুরিস্ট ঘরে তুলেছে ২৮ কোটি ডলার। সারাহ জেসিকা পার্কারের মতো অভিনেত্রী তালিকার শীর্ষে থাকায় অনেকে অবাক হয়েছেন। কিন্তু ফোর্বস ডটকম কর্তৃপক্ষ বলছে, পার্কার অভিনীত টিভি শো সেক্স অ্যান্ড দ্য সিটি ২৯ কোটি ডলার উপার্জন করেছে। এ ছাড়া বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছেন। তালিকায় এর পরেই আছেন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন ও রিজ উইদারস্পুন। ওয়েবসাইট।