বেশি কাজ করতে বাধ্য হচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে বিন্দু অভিনীত ৫৪টি নাটক ও টেলিছবি প্রচারিত হয়েছিল। এবার ঈদের জন্যও অনেকগুলো কাজ করেছেন তিনি। এ প্রসঙ্গ নিয়েই কথা হলো তাঁর সঙ্গে।রোজার ঈদে ৫৪টি কাজ প্রচারিত হয়েছিল। এবার কয়টি?সংখ্যাটা বলতে পারব না। ঈদের জন্য কাজ তো অনেক করেছি। আগের কাজও কিছু যাবে। তবে যতটুকু মনে হচ্ছে, সংখ্যাটা এবারও বেশি হবে।অনেক কাজ যাচ্ছে—এর যেমন আনন্দ আছে, তেমনি নেতিবাচক দিকও কিন্তু আছে।কেউ কি ইচ্ছা করে এতগুলো কাজ করতে চায়? আমি বাধ্য হচ্ছি। কয়জন নির্মাতাকে ‘না’ করব? আরও কয়েকজন নায়িকার মধ্যে যদি কাজগুলো ভাগ হয়ে যেত, তা হলে এতটা চাপ নিতে হতো না। এখন অনেকেই কাজ করছেন। কিন্তু যে পরিমাণ টিভি চ্যানেল আর তার জন্য তো অনেক কাজের প্রয়োজন। সেখানে হাতেগোনা কয়েকজন শিল্পীর ওপরই সবাই নির্ভর করছেন। এবার যে কাজগুলো করেছেন, তা নিয়ে আপনি সন্তুষ্ট?সন্তুষ্ট হওয়া সম্ভব? সংখ্যাটা কম হলে একটি নাটকের জন্য এখন যতটা সময় দিচ্ছি, তার চেয়ে অনেক বেশি সময় দিতে পারতাম। কাজের মান আরও ভালো হতো। ইদানীং আমি একটু অন্য রকম গল্প বেশি খুঁজছি। কিন্তু পাচ্ছি না। আমি চাই, নাট্যকার আর পরিচালকেরা কাজগুলো নিয়ে আরেকটু ভাবুন। সব গল্পের ভাবনা সেই ঘুরেফিরে প্রায় একই রকম। কোনো নিরীক্ষা হচ্ছে না। গল্পের মাঝে মিলটা কেমন?প্রায় সব নাটকেই থাকে রোমান্টিক গল্প। আর এবার পাঁচটি নাটকে আমাকে কোনো না কোনো কারণে গাড়ির সামনে ঝাঁপ দিতে হয়েছে। আমি মনে করি, ব্যাপারটা কাকতালীয়। কিন্তু দর্শক কী ভাববেন?ঈদের জন্য কদিন ছুটি পাচ্ছেন?চার দিন। বাসায় তো তেমন সময় দিতে পারি না। এটা একটা সুযোগ। এই সময়টাতে কী করবেন?বাইরে যাওয়া হবে না। রান্না করব। টিভি দেখব। এই আর কি!