বেশি পারিশ্রমিকের তারকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডি ছবির অভিনেতা-অভিনেত্রী নয়, জনপ্রিয় টিভি অনুষ্ঠানের তারকাদের পারিশ্রমিক নিয়ে সম্প্রতি একটি জরিপ চালিয়েছে টিভি গাইড। জরিপে খ্যাতিমান টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, নাট্য অভিনেতা হিউ লরি, চার্লি শিন, ম্যাট লর ও রিয়েলিটি টিভি-ব্যক্তিত্ব রায়ান সিক্রেস্টের নাম তালিকার শীর্ষে ঠাঁই পেয়েছে। এঁরা টেলিভিশনের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকা। নাট্যাভিনেতা হিউ লরির পারিশ্রমিকের পরিমাণ চার লাখ ডলার। টক শোর উপস্থাপিকা অপরাহ উইনফ্রের পারিশ্রমিক সবচেয়ে বেশি, ৩১ কোটি ৫০ লাখ ডলার। রিয়েলিটি টিভি ব্যক্তিত্ব রায়ান সিক্রেস্ট দেড় কোটি, কৌতুক অভিনেতা চার্লি শিন সাড়ে ১২ লাখ ডলার পারিশ্রমিক পান। ওয়েবসাইট।