বেশি পারিশ্রমিকের তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে ‘মনস্টার ট্যুর’ আর অ্যালবাম বিক্রি থেকে এবার নয় কোটি ডলার উপার্জন করেছেন মার্কিন পপগায়িকা লেডি গাগা। এর মধ্য দিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকার আসনটি দখল করে নিলেন তিনি। সম্প্রতি ডেইলি টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। পাঁচ কোটি ৩০ লাখ ডলার আয় করে এ বছর দ্বিতীয় স্থানে আছেন কানাডার গায়ক জাস্টিন বিবার। বাস্কেটবল খেলোয়াড় লিব্রোন জেমস আছেন তৃতীয় স্থানে। তাঁর উপার্জিত অর্থের পরিমাণ চার কোটি ৮০ লাখ ডলার। এর থেকে মাত্র ১০ লাখ ডলার কম উপার্জন করে টেনিস তারকা রজার ফেদেরার হয়েছেন চতুর্থ। সাড়ে চার কোটি ডলার আয় করে টেলর সুইফট আছেন পঞ্চম স্থানে। ওয়েবসাইট।