বেসম্ভব ঠান্ডা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট মানুষটাকে যে-ই দেখছিল, সেই বলে উঠছিল, ‘আরে, বেসম্ভব ঠান্ডা যে!’ একটু গাল টিপে দেওয়া, মাথায় হাত বুলিয়ে দেওয়া, সেই সঙ্গে ছবি তোলার হিড়িক। ‘বেসম্ভব ঠান্ডা’খ্যাত খুদে তারকা শরিফুল মাতিয়ে রেখেছিল সবাইকে। শরিফুল নিজেও মজা পাচ্ছিল খুব। বড় বড় তারকার মাঝখানে শরিফুল ঘুরে বেড়াচ্ছিল ‘থোড়াই কেয়ার’ ভঙ্গিতে। ভাবখানা এমন, ‘আমি কি কম যাই নাকি?’ চঞ্চলকে দেখেই যেমন এই প্রতিবেদকের কানে ফিসফিস করে বলল, ‘হ্যারে তো হাড় কিপটা নাটকে দেখছি!’ তবে মোশাররফ করিমকে দেখে তার বক্তব্য, ‘এইডা ক্যাডা?!’ এখন অবশ্য শরিফুলের সঙ্গে বেশ পরিচয় হয়ে গেছে মোশাররফ করিমের। দুজন একসঙ্গে রেডিও চকলেট রিলোডেড নাটকে অভিনয়ও করছেন।