প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরের একটু এদিক-সেদিক হতে পারে, তাই বলে এতটা বেসুরো! ব্রিটনি স্পিয়ার্সের সম্পাদনাহীন একটি গান লিক হয়ে যাওয়ার পর থেকে সংগীত-দুনিয়ায় এখন এই ‘টক্সিক’খ্যাত গায়িকার মেধা প্রশ্নের মুখে পড়েছে। লিক হওয়া গানটির নাম ‘এলিয়েন’। এটি ২০১৩ সালে মুক্তি পাওয়া ব্রিটনি জিন অ্যালবামের একটি গান। সম্পাদনাবিহীন গানটি এতই খারাপ হয়েছে যে এর সুরকার খোদ জানিয়েছেন, এটা আসলে শ্রোতাদের জন্য নয়। এটা ছিল মহড়ামাত্র। মূল গান অটো-টিউনার দিয়ে ঘষেমেজে শ্রবণ-উপযোগী করা হয়েছে। এই যদি হয় জগৎ-কাঁপানো সংগীতশিল্পীর মহড়ার অবস্থা, তাহলে তাঁর মেধা তো প্রশ্নবিদ্ধ হবেই।