বেহালার সুরে বৃষ্টিভেজা সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিভেজা সন্ধ্যায় বেহালার সুরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন ‘ভায়োলিনিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর শিল্পীরা। বাদনে অংশ নেন শিউলি ভট্টাচার্য, আলাউদ্দিন মিয়া, গোলাম আহমেদ, গিয়াস উদ্দিন, নূরুজ্জামান প্রমুখ। গতকাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে এই বেহালা-সন্ধ্যার আয়োজন করে ভায়োলিনিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।বাদনের আগে ছিল গুণীজন সম্মাননা। এতে প্রধান অতিথি ছিলেন মোবারক হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বাফার সম্পাদক মো. ছাদুল্লাহ্, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। সুবল দত্ত, শেখ সাদী খান, কামরুজ্জামান, ওস্তাদ মতিউল হক খান, ওস্তাদ শামসুল হককে সম্মাননা দেওয়া হয়। বিশেষ সম্মাননা দেওয়া হয় সেতারবাদক ইয়াসিন খান (মরণোত্তর), বেহালাবাদক শামসুদ্দিন ও সিরাজ উদ্দিন মিয়াকে (মরণোত্তর)।