বেড়াতে গিয়ে অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিভি লটারি পেয়ে যুক্তরাষ্ট্রে গেছেন হাসান মাসুদ। সেখানে একটি খাবারের দোকানে চাকরি নেন। বিয়েও করেছেন। কিন্তু স্বভাবে হাড়কিপ্টে হওয়ায় স্ত্রীর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন না। এমনই এক গল্প নিয়ে তৈরি হলো নাটক আনা আনা পাই পাই। হাসান মাসুদ বললেন, ‘সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। ছুটিতে ঘুরে বেড়াচ্ছি। এর মধ্যে পরিচালকের অনুরোধে হুট করেই শুটিং করে ফেললাম।’ নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে হাসান মাসুদ বললেন, ‘যুক্তরাষ্ট্রে গেলে শুরুতে কী ধরনের সমস্যার মুখে পড়তে হয়, তা তুলে ধরা হয়েছে এই নাটকের গল্পে। যেহেতু আমি খুব হাড়কিপ্টে, তাই এ নিয়ে প্রচুর মজার ঘটনা ঘটে।’নাটকটি লিখেছেন লীনা ফেরদৌস আর পরিচালনা করেছেন ফরহাদ হোসেন। আরও অভিনয় করেছেন প্রবাসী শিল্পী সালমা রোজি, রেহান রেজা প্রমুখ।