বৈচিত্র্যময় লোকগানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুকলা অনুষদের বকুলতলায় দেশের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় লোকগানের আসর বসেছিল গতকাল। সারা রাত ছিল গানের আয়োজন। সংগীতজ্ঞ ওয়াহিদুল হক স্মরণে গতকাল বুধবার ছায়ানট আয়োজন করেছিল ‘দেশঘরের গান’ নামের এই আসর।অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেটের প্রবীণ লোকসংগীত শিল্পী সুষমা দাশ। স্বাগত বক্তব্য দেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম। আরও বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। রাধারমণের ‘শ্যাম বিনে প্রাণ বাঁচে না ওগো ললিতে’ দিয়ে গানের পালা শুরু হয়। পরিবেশন করেন সুষমা দাশ। তিনি আরও পরিবেশন করেন রসিক লালের ‘জ্যৈষ্ঠ মাসে আম-কাঁঠালের মধুর রসে মন ভাসে’। এরপর ফরিদপুরের গোঁসাই দাস তাঁর দল নিয়ে মঞ্চে আসেন। পরিবেশন করেন বাণীকান্তের কীর্তন ‘এসো বিনোদবেশে দাঁড়াও হূদয় বৃন্দাবনধামে’। অনুষ্ঠানে কবিগান, গম্ভীরা, পালাগান, বাউলগান, ভাওয়াইয়া, লালন ও রসিকলালের গান পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন ফরিদপুরের চৌধুরী মারুফ হোসেন, বিমল চন্দ্র মণ্ডল, গোপাল চন্দ্র বিশ্বাস; নেত্রকোনার বাউল সিরাজ উদ্দিন পাঠান; নাটোরের মোহাম্মদ জাহিদুল ইসলাম; কুড়িগ্রামের ভূপতিভূষণ বর্মা, পারুল রায়; লালমনিরহাটের উপেন্দ্রনাথ রায়; চাঁপাইনবাবগঞ্জের মাহবুবুল আলম; নড়াইলের মো. রওশন আলী; যশোরের সঞ্জয় মল্লিক এবং ঢাকার নাদিরা বেগম ও চন্দনা মজুমদার। ‘সখী আমায় ধর গো ধর’, ‘কোন বনে বাজিল রে বাঁশি’, ‘দেখা পাব নি তোমারে আমার নিদানকালে’, ‘সর্বনাইশা কালা রে’, ‘বান্ধব কেহ নাই, মনের দুঃখ কার কাছে জানাই’, ‘বন্ধু কই রইলা অকূলে ভাসাইয়া’, ‘আমি আর তো ঘরে রব না’—এসব গান গেয়ে শিল্পীরা রাতভর শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। যুদ্ধশেষের যুদ্ধসংগীতজ্ঞ ওয়াহিদুল হকের ৭৮তম জন্মবর্ষ স্মরণে গতকাল বুধবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে কণ্ঠশীলনের উদ্যোগে ‘যুদ্ধশেষের যুদ্ধ’ নামে আবৃত্তি প্রযোজনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। আলাউদ্দিন আল আজাদ, সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, মহাদেব সাহা ও মঈনুল আহসান সাবেরের রচনা থেকে প্রযোজনাটি গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন মীর বরকত।মণিপুরি সাহিত্য ও সংস্কৃতি উৎসবমৌলভীবাজার ও কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক মণিপুরি সাহিত্য ও সংস্কৃতি উৎসব। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুরে মণিপুরি ললিতকলা একাডেমি মিলনায়তনে এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ মণিপুরি সমাজকল্যাণ সমিতি। সকালে মণিপুরিদের প্রথাগত বাদ্যযন্ত্র বাদন সহযোগে উৎসব শুরু হবে। উদ্বোধন করবেন ভারতের মণিপুরি শিল্পী ও নৃত্যগুরু পদ্মশ্রী দর্শনা ঝাভেরি। প্রধান অতিথি থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। দুপুরে মণিপুরি ভাষায় লেখালেখি, কবিতা ও গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর থাকবে ‘রবীন্দ্রনাথের নাচ ও গানে মণিপুরী নৃত্যের প্রভাব’ শীর্ষক সেমিনার।