বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর ছবিতে ইমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর ছবিতে অভিনয় করলেন ইমন। স্বপন আহমেদের পরিচালনায় চলচ্চিত্রটির নাম ‘পরবাসিনী’। চলচ্চিত্রটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ইমন।গত জুলাইয়ে সিলেটের লাউয়াছড়ায় নিরব ও মেহজাবীনকে দিয়ে বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর এই চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছিল। এবার তাঁদের সঙ্গে যুক্ত হলেন ইমন। ছবিতে ইমনকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। ৬ সেপ্টেম্বর গুলশানের একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে চলচ্চিত্রটির শুটিংয়েও অংশ নিয়েছেন ইমন।এই চলচ্চিত্রে ইমনের অন্তর্ভুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘“পরবাসিনী” ছবির কাজ শুরুর প্রথম থেকেই ভাবনায় ছিল ইমনের কাজ করার ব্যাপারটি। একটা সময় গল্পের প্রয়োজনেই তাঁর অন্তর্ভুক্তি হলো। ইমনকে চরিত্রটির কথা জানানো হলে সেও রাজি হয়।’ইমন বলেন, “‘লাল টিপ” ছবিতে স্বপন আহমেদের সঙ্গে প্রথম কাজ করেছিলাম। প্রথম ছবিতে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। এবার “পরবাসিনী” ছবির মধ্য দিয়ে আবারও কাজ শুরু করলাম। চরিত্রটাও বেশ মজার।’চলচ্চিত্রটিতে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে ইমন বলেন, ‘এখানে আমাকে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। দেখা যাবে বহুতল ভবন থেকে লাফ দিতে। তবে পুরো দৃশ্যটিতে থাকবে স্পেশাল ইফেক্টসের ব্যবহার।’নিরব, ইমন ও মেহজাবীন ছাড়াও ‘পরবাসিনী’ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা হলেন: অপ্সরা আলী, চাষী আলম, সোমা প্রমুখ।