বৈমানিক প্রীতি জিনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রীতি জিনতা বহুদিন ধরে বিমান চালানোর স্বপ্ন দেখছেন। একসময় বিমান চালনার ওপর প্রশিক্ষণও নাকি নিয়েছিলেন। এবার প্রীতি জিনতার সেই স্বপ্ন পূরণ হলো। এক পাইলটের সহকারী হিসেবে বিমান চালালেন তিনি। সম্প্রতি মুম্বাইতে ভারতের বিমানবাহিনীর সাবেক ক্যাপ্টেন অনিল থাপারের সৌজন্যে বিমান চালানোর সুযোগ পান প্রীতি। আর তাতে দারুণ খুশি প্রীতি। বলেছেন, ‘এটা আমার জীবনে এক অন্যরকম অভিজ্ঞতা।’