বৈশাখ নিয়ে পুঁথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাব্য কামরুল
কাব্য কামরুল

পুঁথিশিল্পী কাব্য কামরুল বৈশাখ নিয়ে অ্যালবাম তৈরি করেছেন। নাম বৈশাখের পুঁথি। সম্পূর্ণ দেশীয় বাদ্যযন্ত্রের সমন্বয়ে পুঁথির সুরভঙ্গিতে যুক্ত হয়েছে ভিন্ন রকম মাত্রা। অ্যালবামে রয়েছে নানা বিষয়ে পাঁচটি পুঁথি। সেগুলো হলো ‘বৈশাখের পুঁথি’, ‘লুঙ্গি’, ‘হালের ঢাকা’, ‘আতি ভাইয়ের কথা’ ও ‘স্বপ্ন’। প্রযোজনা করেছে পুঁথিপাঠের দল পুঁথিয়াল। নির্দেশনা দিয়েছেন কমল খালিদ।
অ্যালবামটি সংগ্রহ করা যাবে অনলাইনে রকমারির www.rokomari.com  মাধ্যমে কিংবা ঘরে বসেই ১৬২৯৭ নম্বরে ফোন করে।