গর্ত

বৈশাখী টিভিতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক গর্ত। লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন আশরাফুল আলম। অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, তিশা, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। রম্য আর মৌসুমী পত্রিকায় একটি সংবাদ দেখে আঁতকে ওঠে—গায়েবি গর্তের মধ্যে একটি কিশোরীর লাশ! মেয়েটির নাম টুনি। এ সময় মৌসুমী রম্যকে বলে যে সে তার বাবার কাছে শুনেছে, মানুষের সময় শেষ হয়ে এলে সে নাকি অনেক সময় ভবিতব্য বলতে পারে। টুনিও রম্যর কাছে বাঁচতে চেয়েছিল। তাহলে কি টুনি...? কিন্তু এই আলোচনা যখন চলছে, ঠিক তখনই মৌসুমী ঘুরে দেখতে পায়, টুনি তার সামনে দাঁড়ানো! রম্য টুনিকে বলল, ‘এখন বুঝতে পারছি কেন আকমল সাহেব ওই গর্ত করেছিলেন...কেন ওখানে স্বর্ণের চুড়ি পাওয়া গেছে।’
এই সম্পর্কের নাম জানি না
বৈশাখী টিভিতে ঈদের দিন সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক এই সম্পর্কের নাম জানি না। লিখেছেন সাগর জাহান, পরিচালনা করেছেন রতন রিপন। অভিনয় করেছেন মিলন, তানিয়া হোসাইন প্রমুখ।

মাহিন চৌধুরী পেশায় ঠিকাদার। টঙ্গী রেলস্টেশনে কাজ করতে এসে একটা মেয়েকে সে আবিষ্কার করে। মেয়েটার লাগেজ নিয়ে গেছে চোর। মেয়েটা মাহিনকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। মেয়েটার নাম সাবরিনা। পুরান ঢাকার মেয়ে। বাসা থেকে বিয়ের জন্য তাকে চাপ দিচ্ছিল। তাই সে পালিয়ে এসেছে। মাহিন বুঝতে পারে মেয়েটার পরিবার কতটা উদ্বিগ্ন আর উৎকণ্ঠায় সময় কাটাচ্ছে। মাহিন মেয়েটাকে অনেক বুঝিয়ে তার বাসায় নিয়ে যায়। কিন্তু মাহিনকে ধরে নিয়ে একটা ঘরে বন্দী করে রাখে সাবরিনার ভাই। মাহিন অনুভব করে কী বিপদে সে পড়েছে। মাহিনকে পালানোর বুদ্ধি দেয় সাবরিনা। কিন্তু মাহিন কিংকর্তব্যবিমূঢ়।বরিশাইল্যা পোলা ৮০ কোটি টাকা তোলাবৈশাখী টিভিতে ঈদের দিন থেকে পাঁচ দিন রাত ১০টা ২৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক বরিশাইল্যা পোলা ৮০ কোটি টাকা তোলা। লিখেছেন শফিকুর রহমান, পরিচালনা করেছেন মীর সাব্বির। অভিনয় করেছেন জাহিদ হাসান, মীর সাব্বির, বিন্দু, খায়রুল আলম সবুজ, সুলতানা রেবু, অলিউল হক রেবু, বিনয় ভদ্র প্রমুখ। বরিশালে বাড়ি না হওয়া সত্ত্বেও বরিশালের ভাষা ব্যবহার করে আয়নাল তার ব্যবসায়িক কার্যক্রম চালায়। কী তার ব্যবসা? সে কেন এই ব্যবসা করছে? তার সঙ্গে যারা জড়িত, তারা কী ধরনের?: